Tuesday, December 7, 2021

'Long and Short of it' : First Curated Art Exhibition in Siliguri

 




'''Long and Short of it' : First Curated Art Exhibition in Siliguri. 

Exhibition Review : 

The pulsating world of Art is ready for yet another exclusive venture in Siliguri, a city which does not have the tag of being a metropolitan and which definitely does not belong to the so called popular vibrant spaces for Art Viewing but has a diverse population along with vivid art lovers and significant art practitioners.  Big I Art Foundation Siliguri in association with A.M (Art Multi-disciplines), Kolkata will host Siliguri’s first ever curated art exhibition with 7 of the most important contemporary art practitioners from Kolkata. ‘Long and Short of It’, curated by Ayan Mukherjee this exhibition will be hosted by Ramkinkar Kaksha, Siliguri Information Centre from 24th to 26th November, 2021, 2pm to 8pm daily.

This exhibition is designed as an assemblage of thoughts, characters, perspectives and insights along with creation a milieu of various practices of visual art which acts as a catalyst behind setting up this Exhibition. The last couple of years have been a stumbling block and bewildering times that our civilization attended to and underwent. People of every hierarchy in our society have encountered their share of complications and undertaken challenges .We have a job in hand now in adapting ourselves with this situation, shielding one and all thus trying to protect the society from this deadly Virus and assuring the durability of our existence.. On a different doctrine and dogma this entire occurrence of the sudden intruding of COVID 19 in our lives and settling down with ease and comfort may have been a bone; a blessing in disguise for human beings and the society as it undoubtedly has compelled us to evaluate, introspect and realize our ways of seeing and defining life along with our philosophical search and outlook towards life, renouncing the discrete threads of inequalities which intensely exists in our Society.. Times such as these advocate re-ignition and reassessment of our conventionalities. It demands rehabilitation of the demeanour and characters of our practical, social, political and intellectual thought spaces and recommends us to realise and retrospect on various facets of life when interrogating our existence holistically becomes mandatory.

Perspective from Ayan Mukherjee,the Curator : 

As a practicing curator my story telling being was intensely integrated to discover the psychology and receptions of visual artists regarding the current circumstances; how they counter and reciprocate  but more importantly the kind of dialogue various dialects of practices of different Visual Artists generates with times now and how they interact with the Society. I have been under the spell of working and collaborating with art practitioners of various generations for the least ten years curating exhibitions and art projects throughout India. Just like time and experience propels one to learn and unlearn his or her independent notion and opinion about both their personal and professional lives, I too have my share of journey of the same. While conceptualizing / planning projects my automatic choice of venue had been the popular and metropolitan cities of India as I was naively following the conventional path which I had learnt from the time I had started my journey. This dogmatic biasness in selection of art audience gave birth to a feeling of consistent dissatisfaction and incompleteness in my mind and I was definitely not ready to walk with it. Thus I made categorical plans to show and curate my projects in subaltern cities and off spaces in search of an extended audience. I wanted to stretch the boundary of art viewers as I felt it was severely needed for a progressive future. I genuinely believe that we need to involve and engage people with Visual Arts from diversified walk of life negating the creation of a psychologically driven ‘Caucasian Chalk Circle’ of discrimination in art audience and be more dynamic and open towards making a place in lives of people who may not prevail in their lives as creative pundits.  With time visual arts have heedlessly distanced itself from the society of people who could have been persistent art audience. I believe the art practitioners would get an opportunity to engage and create dialogues with a much larger community and I unconditionally wanted to do something about it. Constructing Visual art projects like exhibitions and workshops for people living in the subaltern cities and towns who are outside that ‘Caucasian Chalk Circle’ we have made with persisting metropolitan snobbery which in turn gives birth to precariously formulated Ego can jolly well be a positive step towards it. It may take time but we would be on the high way towards building an extended visual arts community.

In this exhibition which I believe is my first of many such attempts I have selected seven contemporary art practitioners  who are involved in adopting visual arts as a vehicle of engagement and narration of their individual mental spaces using diverse mediums of their preferences such as painting ,drawings ,  graphics , multimedia etc and the ‘LONG AND SHORT OF IT’  is that I was inclined towards creating an ambience of Visual Arts which would hook up and interconnect with each other to visually interpret the times we are living in and the repercussions of the same on our lives through collaboration with visual artists embraced with receptive minds and responsive characters namely ADITYA BASAK , ATIN BASAK , ARINDAM CHATTERJEE , CHHATRAPATI DUTTA , CHANDRA BHATTACHARJEE , JAYASHREE CHAKRAVARTY  and SRIKANTA PAUL…

Tuesday, September 14, 2021

আর্ট গ্যালারী ও শিলিগুড়ি









 আর্ট গ্যালারী ও শিলিগুড়ি


শহরে এই পর্যন্ত ব্যক্তিগত উদ্যোগে যে সকল আর্ট গ্যালারী গুলি তৈর হয়েছিল, সেগুলো প্রত্যেকটি অল্প সময়ের মধ্যেই বন্ধ হয়ে গিয়েছে। 

শিলিগুড়িতে প্রথম ব্যক্তিগত উদ্যোগে স্থানীয় ২৭ বছর বয়সী চিত্রশিল্পী দীপায়ন ঘোষ ★ GALLERY 360°'★ নামে 2006-2008 সাল পর্যন্ত একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে আর্ট গ্যালারী  তৈরি করেছিল। 

এই গ্যালারিতে যে সকল গুরুত্বপূর্ণ চিত্র-প্রদর্শনী আয়োজিত হয়েছিল যেমন, কলকাতার 'বেহালা ফাইন আর্টস সোসাইটি' এবং গ্যালারি ৩৬০°যৌথ উদ্যোগে দশ দিনব্যাপী একটি চিত্র প্রদর্শনী, গ্যালারী পক্ষ থেকে আয়োজিত শিলিগুড়ি এবং জলপাইগুড়ি চিত্রশিল্পীদের যৌথ প্রদর্শনী, গ্যালারি পক্ষ থেকে আয়োজিত শিলিগুড়ির চিত্রশিল্পী নিতাই বণিকের একক চিত্র প্রদর্শনী, গ্যালারির পক্ষ থেকে আয়োজিত চিত্রশিল্পী দীপায়ন ঘোষ এবং ভাস্করশিল্পী সুশান্ত পালের ইনস্টলেশন এবং দীপায়ন ঘোষের একক প্রদর্শনী 'Untitled Bed' (শিরোনামহীন বিছানা) অন্যতম। সুদূর দিল্লি থেকে এসে একমাত্র চিত্রশিল্পী কৃশানু সেনগুপ্ত তার একক চিত্রপ্রদর্শনী আয়োজন করেছিল গ্যালারি ভাড়া নিয়ে। এছাড়া গ্যালারি নিজের কর্ম পরিধি সাংস্কৃতিক জগতের সমস্ত অংশের ছড়িয়ে দেওয়ার জন্য সাহিত্য ও শিল্পের মেলবন্ধন ঘটিয়ে একাধিক অনুষ্ঠান আয়োজন করেছিল। এই গ্যালারিটির মাধ্যমে প্রথম শিলিগুড়ি বাসি দেখতে পেয়েছে ভিডিও ইনস্টলেশন আর্ট। 

 প্রয়াত শিল্প ও সাহিত্য জগতের স্বনামধন্য বেশ কিছু ব্যক্তিত্ব যারা এই গ্যালারিতে এসেছিলেন যেমন, শিলিগুড়ি কলেজের অধ্যক্ষ শ্রী হরেন ঘোষ ,শিলিগুড়ির প্রখ্যাত সাহিত্যিক শ্রী সমর চক্রবর্তী, উত্তরবঙ্গের বিশিষ্ট কবি শ্রী পুণ্যশ্লোক দাশগুপ্ত, শিলিগুড়ির ভাস্কর্য শিল্পী প্রকাশ কান্তি দে।

বর্তমান সময়ে দাঁড়িয়ে অতীতের এই গ্যালারিটি বন্ধ হওয়ার পেছনে কিছু কারণ অন্বেষণ করা যাক ঃ

১. সময় হিসেবে উন্নত প্রযুক্তির অভাব এবং দুর্বল যোগাযোগ ব্যবস্থা যেমন, ব্যাপক মাত্রায় অপ্রচলিত মোবাইল ফোন ও সহজলভ্য সোশ্যাল মিডিয়ার অনুপস্থিতি, দুর্বল প্রচার ব্যবস্থায় হাতের কর গুনতি কিছু সংবাদপত্র। 

২. শিল্পকলা সংগ্রহের প্রতি মানুষের কখনো উদাসীন বা কখনো নেতিবাচক চিন্তাভাবনা।

৩. ধারাবাহিকভাবে ভালো মানের শিল্প-প্রদর্শনী না হওয়া অর্থাৎ স্থানীয়ভাবে শিল্পীদের শিল্পকর্ম উৎপাদনের অভাব আর, এর কারণ হলো শিল্পীরা যখন অতি সহজে হাতে খড়ি শিক্ষায় কোন যোগ্যতার মাপকাঠি ছাড়াই শিল্প উৎপাদনে না গিয়ে, শিল্প-শিক্ষার ব্যবসায় নিজেকে পটু করতে তৎপর আর এই ব্যবসায় প্রতিমাসে নির্দিষ্ট পরিমাণের অর্থ-রোজগার স্থির সুতরাং তারা ছবি বিক্রির ভরসায় কেন থাকবেন আর এই কারনেই শিল্পীদের গ্যালারি ভাড়া নেওয়ার আর কোন প্রয়োজন থাকে না। 

৪. স্থানীয় শিল্পীদের উদাসীন ও ঈর্ষাপরায়ণ তুলনা-মুলক দৃষ্টিভঙ্গি। তারা নিজেরা স্থানীয় হয়েও স্থানীয় প্রতিভাদের হেয় বা হীণ আচরণের সাথে স্বীকৃতি দিতে অস্বীকার করে যাতে তাদের প্রভুত্বের কোন প্রতিদ্বন্দ্বী না জন্মায়। এবং কৌশলের সঙ্গে পরোক্ষভাবে সাধারণ শিল্প শিক্ষানবিশদের কাছে শহরে অবস্থিত একমাত্র এই আর্ট গ্যালারীটির অপপ্রচার অর্থাৎ গুরুত্ব কমানোর সর্বোচ্চ চেষ্টা করা। ঠিক একই কারণে এই শহরে আজ পর্যন্ত শিল্পীদের কোন শক্তিশালী সংগঠন গড়ে ওঠেনি বা বলা যেতে পারে গড়ে উঠতে দেওয়া হয়নি। আর এই অদ্ভুত শিল্পকলার রাজনীতি ও ষড়যন্ত্রের  শিকার হতে হলো গ্যালারীটিকে।

৫. গ্যালারি তৈরীর নির্বাচনের স্থান, এই গ্যালারিটি যদি শহরের জনবহুল এলাকা বিশেষ করে কোন বড় রাস্তা, মার্কেটপ্লেস কিংবা শপিংমলে হতো তাহলে দর্শক বা ক্রেতার জন্য কোন অতিরিক্ত পরিশ্রম করতে হতো না। দুঃখের বিষয় সেই সময় শিলিগুড়িতে এত ঘনবসতি এবং শপিংমল ও ছিল না। 

৬. গ্যালারির ব্যবসা চালাতে যে পরিকল্পনা, পুঁজি,ধৈর্য,আর্ট কালেক্টরদের সঙ্গে যে সম্পর্ক স্থাপন প্রয়োজন ছিল, তা সে সময় গ্যালারির মালিক তৈরি করতে পারেননি। যা এই ব্যবসার অন্যতম মূল চাবিকাঠি। 

৭. পূর্ব অভিজ্ঞতা হীন হয়ে এই ব্যবসায় নামা গ্যালারি বন্ধ হওয়ার অপর একটি গুরুত্বপূর্ণ কারণ।

৯. গ্যালারির নিজস্ব রেজিস্ট্রেশন, নিজস্ব শিল্পী, কিউরেটর,মার্কেটিং এক্সপার্ট, অ্যাডভাইজারি কমিটি, ম্যানেজমেন্ট টিম, পেট্রন বা তহবিল সংগ্রহকারী এবং পরিশেষে বিজ্ঞাপন না থাকা  গ্যালারিটি বন্ধের অপর একটি মূল কারণ ।

১০. পরবর্তী পর্যায়ে পুজির সংকট এবং পরিশেষে গ্যালারি বন্ধ।

তবে প্রশ্ন থেকে গেল ইতিহাস কিভাবে এই ক্ষুদ্র প্রচেষ্টা মনে রাখবে।

Tuesday, July 27, 2021

১৯১৮ সালের 'স্প্যানিশ ফ্লু মহামারী' কবলে বিখ্যাত চিত্রশিল্পী ও তাঁদের শিল্পকলা: চিত্রশিল্পী এগন শিয়েল ( Egon Schiele) : পর্ব - ৩, দীপায়ন ঘোষ

 



১৯১৮ সালের 'স্প্যানিশ ফ্লু মহামারী' কবলে বিখ্যাত চিত্রশিল্পী ও তাঁদের শিল্পকলা: চিত্রশিল্পী এগন শিয়েল(Egon Schiele) :  

পর্ব - ৩,  দীপায়ন ঘোষ  


চিত্রশিল্পী এগন শিয়েল ( Egon Schiele) : 


       এগন শিয়েলের জন্ম ১২ই জুন ১৮৯০ অস্ট্রিয়া এবং তাঁর মৃত্যু ৩১শে অক্টোবর ১৯১৮, সে সময় তাঁর বয়স ছিল মাত্র 28 বছর, তাঁর মৃত্যুর কারণ ছিল ১৯১৮ সালের 'স্প্যানিশ ফ্লু' মহামারী। এগন শিয়েল ছিলেন, একজন মূলত অভিব্যক্তিবাদী চিত্রশিল্পী অর্থাৎ Expressionist painter। অবশ্য তাঁর সম্পূর্ণ জীবন কালে এক্সপ্রেশনিজম এর পাশাপাশি Vienna Secession, art Nouveau, Symbolism, Modernism শিল্প আন্দোলন গুলি লক্ষ্য করা গিয়েছিল। তিনি ছিলেন ভিনসেন্ট ভ্যান গগ, এডওয়ার্ড মুঞ্চ, গুস্তাভ ক্লিম্ট ( Vincent van Gogh, Edward Munch, Gustav Klimt) এর মত প্রমুখ বিখ্যাত চিত্রশিল্পীদের সমকালীন। এগন শিয়েলকে বলা হতো Modern Figurative painting এর পথপ্রদর্শক সহ তাঁর পরিচিতি ছিল একজন এরোটিক বা প্রেমমূলক এবং গভীর মনস্তাত্ত্বিক প্রতিকৃতি চিত্রশিল্পী ( Erotic and deep psychological portrait painter)। অল্প রং এবং গাঢ় রেখায় ছবিকে আবেদনমূলক তৈরি করা ছিল তাঁর কাজের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। বিবস্ত্র বা কখনো অর্ধনগ্ন মানব শরীর সরাসরি দর্শকের দিকে ঘুরে দাঁড়িয়ে চোখে চোখ রেখেছে যা অনেকাংশেই সকলের কাছে অস্বাভাবিক এবং অস্বস্তির কারণ হতো। ১৯১২ সালে তাঁকে ২১ দিন কারাগারে কাঁটাতে হয়েছিল, তাঁর বেশ কিছু শিল্পকর্মকে পর্নোগ্রাফি বলে সমালোচকেরা অভিযোগ করেছিল। শিল্পী একজন প্রটেস্ট্যান্ট ধর্মাবলম্বী মধ্যবর্তী পরিবার থেকে উঠে এলে ও তাঁর কোনো প্রকার শিল্পকর্মের মধ্যে এই মতাদর্শের ছাপ প্রত্যক্ষ করা যায়নি বরং তাঁর ছবিগুলির মধ্যে নারী, নগ্নতা, যৌনতা এবং তার পাশাপাশি মৃত্যু, অসুস্থতা, জীর্ণ, ভঙ্গুর ও অস্বাভাবিক শারীরিক অঙ্গভঙ্গিমা ছবির গঠনে এক অদ্ভুত বৈষম্যতা প্রদর্শন করাত।

মৃত্যুর পূর্বে শিল্পী কয়েকটি কাজ করে গিয়েছিলেন, আমাদের এই আলোচনায় আমি এখানে তাঁর দুটি ড্রইং এবং একটি পেইন্টিং বিষয় নিয়ে আলোচনা করব। 

প্রথমে আসি তাঁর শেষ পেইন্টিংটির প্রসঙ্গে :  ছবির শিরোনাম 'পরিবার'(The family) যার 


আয়তন ৬০"x ৬৪"ইঞ্চি ( 152.5 cms X 162.5 cms)। ছবিটি তৈরি করা হয়েছিল তেলরঙে (Oil Painting) এবং বর্তমানে ছবিটির রয়েছে দি ন্যাশনাল গ্যালারি লন্ডন( The National Gallery London)। দুঃখের বিষয় হল শিল্পী অনেকাংশেই ছবিটি সম্পূর্ণ করে যেতে পারেননি, ছবিটির শেষ  করার আগেই তিনি 'স্প্যানিশ ফ্লু' আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন। 

আসুন ছবিটির বিস্তারিত আলোচনায় আসা যাক।

ছবিটির শিরোনাম স্পষ্ট করে দেয় যে এটি একটি পরিবারের ছবি শিল্পী তাঁর নিজের পরিবারকে কল্পনা করেছেন এভাবে। তবে ছবিটির কম্পোজিশন বা গঠন যথেষ্ট জটিল। ছবিটির তিনটি প্রধান বিষয়ের দিকে সবার আগে দর্শকের দৃষ্টি আকর্ষণ করে, একজন পুরুষ যা শিল্পী নিজেই তার নিচে রয়েছেন তাঁর স্ত্রী এডিথ এবং নিচে তাঁদের দুজনের অনাগত শিশু যে পৃথিবীর আলো কখনো আর দেখিনি। 

শিল্পীর নিজস্ব রচনাশৈলীর বিপরীতে যা কিনা অস্বাভাবিক কেবল অঙ্গভঙ্গিমা আবেদনমূলক অবস্থার অভিব্যক্তি, মানব শরীরের আবির্ভাব চিত্র বর্ণনা করার মূল ভাবধারা তাঁকে অতিক্রম করে যায়। ছবিটির মূল বা প্রধান চরিত্র পুরুষ অত্যন্ত স্থির শান্তভাব সম্পন্ন। অনেক বিশেষজ্ঞদের মতে, শিল্পী তাঁর প্রতীক্ষিত ঘটনাগুলির করুন মোর সম্পর্কে ভবিষ্যদ্বাণী করেছিলেন এই ছবিটির রচনার মধ্যে দিয়ে। ছবিটির উপরের অংশে প্রধান মূল চরিত্র পুরুষটি অর্থাৎ চিত্রশিল্পী নিজেই নিঃশব্দে এক অস্বাভাবিক অঙ্গভঙ্গিমায় হাঁটু মুড়ে বেশ শান্ত চেহারায় বসে আছেন। এই মুল চরিত্রটি চিরাচরিত কোনো অভিব্যক্তির উদ্বেগ প্রকাশ করছে না বরং এর উল্টোটা তাকে দেখে মনে হচ্ছে সে তাঁর কাজ সম্পূর্ণ করে আত্মবিশ্বাসের সাথে কোন ফল ফলাফলের অপেক্ষায় রয়েছেন। তাঁর গায়ের রং হলুদ এবং কমলা আর গাঢ় লালের আন্ডারলাইন (Underline) ব্যবহার করা হয়েছে।

চরিত্রটি হাঁটু মুড়ে এমন ভাবে বসেছে যে তাঁর বাঁ হাত বাঁ পায়ের হাটুর ওপর রাখা এবং ডান হাতটি কনুই মুরে বাঁ হাতের হাতের কাঁধের কাছে আনা।

ডান হাত ও তাঁর আঙ্গুল দেখে মনে হচ্ছে শিল্পী তাঁর কাঁধে আঁচর কাটছেন। অনেকটা আমরা কোন জিনিসকে মন দিয়ে লক্ষ করার সময় গুরুত্বহীনভাবে শারীরিক কোনো অ্যাক্টিভিটি করে থাকি। এই মূল পুরুষ চরিত্রটির অর্থাৎ চিত্রশিল্পীর ঠিক নিচে এবং ছবিটির একেবারে কেন্দ্রে একটি সুন্দর মহিলাকে আঁকা হয়েছে। এটি হলো তাঁর স্ত্রী  এডিথ এবং পুরুষ চরিত্রটির মত এই মহিলাটি অর্ধনগ্ন, অনাবৃত তাঁর বুক অথচ তাঁর পায়ের এবং হাতের আঙ্গুলগুল সব ঢাকা মোটা কাপড়ের ভেতর। মহিলাটির গায়ের রঙ গোলাপী, কমলা চেহারায় উদাস বা কোন আবেগের অভিব্যক্তি নেই  

আর মনে হচ্ছে তাঁর সম্পূর্ণ নির্ভরশীলতা স্ব-ইচ্ছায় পুরুষ চরিত্রটির উপর সমর্পিত। তবে তাঁর চেহারায় কোন উজ্জ্বাল্য ভাব নেই, ম্লান এবং সবটাই অদৃষ্টের ওপর ফেলে রাখা। এই কারণেই হয়তো শিল্পী এই মহিলার হাত ও পায়ের দৃশ্যত অবস্থান দর্শকের সামনে সুস্পষ্ট করে তুলে ধরেননি। পুরুষ চরিত্রটির সঙ্গে সামঞ্জস্য রেখে শিল্পী মহিলাটিকে ও অনেকটাই একইভাবে হাঁটু মুড়ে বসা অবস্থায় এঁকেছেন। ছবিটিতে মূখ্য এই দুটি চরিত্রের পর যদি কোথাও চোখ যায় তা হল মহিলাটির ঠিক নিচে তাঁর ডান পা ঘেঁষে অবস্থান করছে একটি শিশু। শিশুটি নিষ্পলকে তাকিয়ে রয়েছে ছবিটির বাঁদিকের শূন্যতায় আর তাঁর হাত দুটো দিয়ে একটি নরম বালিশ কে জাপটে ধরে রয়েছে। স্পষ্টতই বোঝা যাচ্ছে এই বালিশটি শিশুর খুব প্রিয় বস্তু। যদিও শিশুটির সর্বাঙ্গ গরম পোশাক কিংবা কম্বলে ঢাকা শুধু তাঁর উজ্জ্বল কমল মুখ বেরিয়ে রয়েছে। শিশুটির অবস্থান এমন যেন তাঁর মা অর্থাৎ সেই মহিলা দুপাশ থেকে পা দিয়ে হাঁটু মুড়ে বসে শিশুটিকে নিরাপদ রাখার চেষ্টা করছে। মহিলাটির এইরূপ অবস্থান একটু অস্বস্তিকর মনে হতে পারে। দৃশ্যটা অনেকটা যেন মা সন্তানের জন্ম দিচ্ছেন এমন। আসল শিল্পী যখন ছবিটি তৈরি করছিলেন তখন তাঁর স্ত্রী ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন, এক্ষেত্রে শিল্পী তার সম্পূর্ণ পরিবারের এক কল্পনাকে এক বাস্তব রূপ দিচ্ছিলেন। ছবিটিতে এই তিনটি মূল চরিত্রের অভিব্যক্তি একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা কিন্তু এই তিনজনের উৎস এবং অবস্থান এক এবং সেই পটভূমি অত্যন্ত অস্পষ্ট তবে অনুমান করে নেওয়া যেতে পারে যে পরিবারটি সোফায় বসে আছে বা কম্বল কিংবা চাদরের অনেক গোছের উপর বসে। সেখানে গাঢ় বাদামি, লাল এবং ধূসর রং এর পটভূমি হালকা সবুজ এবং নীলচে অস্পষ্ট উপাদান গুলিতে মিশে রয়েছে। 'The Family' ছবিটি সমগ্র মানবজাতির এক বুনিয়াদ পরিবার প্রথার যুক্তিভিত্তির সাক্ষ্য বহন করে। 

সম্পূর্ণ পরিবারের এই ছবি কেবল ছবিতেই সীমাবদ্ধ থেকে গেল কারণ চিত্রশিল্পীর ছয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী এডিথ 'স্প্যানিশ ফ্লু'তে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন এবং তাঁর তিনদিন পর চিত্রশিল্পী নিজেও মারা গিয়েছিলেন। 



শিল্পী তার স্ত্রীর মৃত্যু শয্যায় একটি ড্রয়িং তৈরি করেছিলেন। শিল্পী ড্রইং টির নাম দিয়েছিলেন 


'Edith Schiele on her deathbed', 1918, Chalk on paper. ছবিটি রয়েছে Leopold Museum, Vienna, Austria.

১৯১৮ সালের 'স্প্যানিশ ফ্লু' মহামারীতে তাঁর মৃত্যুর আগে বিখ্যাত চিত্রশিল্পী এবং তাঁর পথপ্রদর্শক বা গুরু বলে কিছু ভুল হবে না, চিত্রশিল্পী গুস্তাভ ক্লিম্টের (Gustav Klimt) এই মহামারিতে জীবন অবসান ঘটে এবং ক্লিম্টের মৃত্যুর ঠিক একদিন আগে তাঁর মৃত্যু শয্যার পাশে বসে এগন শিয়েল তাঁর গুরুর কিছু আত্মপ্রতিকৃতি ড্রইং করেছিলেন। 


এই ড্রয়িংটির নাম ছিল 'Gustav Klimt on his deathbed, February, 1918,। মৃত্যুর সময় শিল্পীর বয়স হয়েছিল ৫৫ বছর। শীতের শুরুতে ক্লিম্টের একটি স্ট্রোক হয়েছিল যা তাঁকে আংশিকভাবে পঙ্গু অর্থাৎ প্যারালাইসিস (Paralysis) করে দিয়েছিল। প্রথমে তাঁকে একটি স্থানীয় স্যানেটোরিয়ামে (Sanatorium) আনা হয় এবং পরে তাঁর  স্থিতিশীল অবস্থা হলে তাঁকে ভিয়েনার একটি বড় হাসপাতালে পাঠানো হয় কিন্তু মহামারীর কবলে পরায় তাঁর অবস্থার দ্রুত অবনতি হয় এবং তাঁর মৃত্যু হয়।


এগন শিয়েল ক্লিম্টের মৃত্যুশয্যায় বিভিন্ন কোণ থেকে ড্রইং গুলি করেছিলেন এবং প্রত্যেকটিতেই তাঁর চোখ বন্ধ ছিল আর মুখ আংশিক খোলা। মুখে ছিল অসংখ্য ভারী রেখা এবং ছায়াযুক্ত রেখাগুলি একদম স্থির এমনটা নয় কিন্তু এই গুলি ছিল মৃত্যুর এক অসাড় চিত্র।  ক্লিম্টের চুলের কিছু

রেখা তাঁর মুখের গাঢ় জেদি রেখার সাথে মিল ছিল  না আর সেইসঙ্গে চোয়ালের রেখাও তাঁর তীক্ষ্ণ কান, মুখের ভাব ব্যক্ত করার ক্ষেত্রে একটা অস্থিরতা তৈরি করে। এগন শিয়েলর এই ড্রইংগুলির অভিব্যক্তির সম্পূর্ণ বিপরীত ছিল ক্লিম্টের প্রকৃত ডেথ মাস্কটির (Death Mask) অভিব্যক্তি। তাতে তাঁর মুখ শান্ত, অস্থির এক প্রশান্তির কথা বলে।

End.

১৯১৮ সালের 'স্প্যানিশ ফ্লু মহামারী' কবলে বিখ্যাত চিত্রশিল্পী ও তাঁদের শিল্পকলা: চিত্রশিল্পী এডওয়ার্ড মঞ্চ ( Edvard munch) : পর্ব - ২, দীপায়ন ঘোষ


 ১৯১৮ সালের 'স্প্যানিশ ফ্লু মহামারী' কবলে বিখ্যাত চিত্রশিল্পী ও তাঁদের শিল্পকলা:

 চিত্রশিল্পী এডওয়ার্ড মঞ্চ ( Edvard munch) :  

পর্ব - ২,  দীপায়ন ঘোষ  


এডওয়ার্ড এর জন্ম ১২ই ডিসেম্বর ১৮৬৩, অ্যাডালসব্রুক, নরওয়ে এবং মৃত্যু ২৩শে জানুয়ারি ১৯৪৪, অসলো, নরওয়ে। এডওয়ার্ড মঞ্চ ছিলেন একজন অভিব্যক্তিবাদ চিত্রশিল্পী অর্থাৎ Expressionism painter। তাঁর কাজের মধ্যে পাওয়া যায় তাঁর ব্যক্তিগত শোকাবহ ঘটনা, বিষন্নতা, বিমর্ষ গভীর আবেগের অনুবাদ, বিশৃংখল এক রহস্য দিয়ে গড়া বিভিন্ন মানুষের অভিব্যক্তি। তাঁর সবচাইতে বিখ্যাত এবং জনপ্রিয় বললে ভুল হবে না 'The Scream' নামক ছবিটি, বিশ্ব শিল্পকলার ইতিহাসে একটি অমূল্যবান সম্পদ।



                                                                              The Scream Edvard Munch

 এই কাজটির সমতুল্য লিওনার্দো দা ভিঞ্চির 'মোনালিসা', ভিনসেন্ট ভ্যান গগের 'দি স্টারি নাইট' এবং পাবলো পিকাসোর আঁকা 'গোর্নিকা' ছবিগুলি। এবার আসি তাঁর এমন দুটি ছবির প্রসঙ্গে যার নাম করন থেকেই স্পষ্ট হয়ে যায় বিশ্বজুড়ে 'স্প্যানিশ ফ্লু' মহামারীর হালহকিকত।


Edvard Munch (1863 1944) in his studio with canvas, in Ekely, at Skoyen, Oslo Norway, in 1943 (last photograph taken of him).

১৯১৯ সালে চিত্রশিল্পী 'স্প্যানিশ ফ্লু' মহামারীর কবলে পড়েন, সুস্বাস্থ্যের একজন ৫৬ বছর বয়সী ব্যক্তি হিসেবে এ যাত্রায় তিনি বেঁচে ওঠে কিন্তু তাঁর এই অভিজ্ঞতাটি তিনি দুটি আত্মপ্রতিকৃতি ছবির মধ্যে তুলে ধরেন। স্প্যানিশ ফ্লু আক্রান্ত হয়ে তিনি যে দুটি ছবি এঁকেছিলেন তাঁর একটি শিরোনাম ছিল 'self-portrait with the Spanish flu', ১৯১৯ সালে, তেলরঙে ক্যানভাসের উপর আঁকা, যার মাপ ৫৯" ইঞ্চি x ৫২" ইঞ্চি এবং দ্বিতীয় ছবিটির শিরোনাম ছিল "Self-portrait after the Spanish flu", ১৯১৯- ১৯২০ সালে,তেলরঙে ক্যানভাসের উপর আঁকা, যার মাপ ২৩" ইঞ্চি x ২৯" ইঞ্চি। এই দুটি ছবি বর্তমানে National Gallery Munch Museum Oslo Norway তে রয়েছে।

 ছবি দুটি বিষয়ে আলোচনায় যাওয়ার আগে আসুন চিত্রশিল্পীর ব্যক্তিগত জীবনের দু-চার কথা জেনেনি |শিল্পী তাঁর পাঁচ ভাই বোনের মধ্যে দ্বিতীয় সন্তান ছিলেন,১৮৬৪ সালে তাঁর পরিবারের সকলরে সাথে ওসলো শহরে জন্মস্থান ছেড়ে চিরতরের জন্য চলে আসেন। এখানে এসে তাঁর মা মারা যান চার বছর যক্ষা (Tuberculosis) রোগে আক্রান্ত হয়ে এবং এর সাথেই শুরু হয় তাঁর পরিবারে একের পর এক শোক যাত্রা। এরপর তাঁর বোন সোফি ও ১৮৭৭ সালে যক্ষ্মায় আক্রান্ত হয়ে মারা যান,তখন তাঁর বোনের ১৪ বছর বয়স ছিল।



পরবর্তী সময়ে শিল্পী 'The Sick Child'  নামক একটি ছবি এঁকেছিলেন (১৮৮৫-১৮৮৬ সালে) তাঁর বোনের এই অসুস্থতার ওপর। তাঁর আরও এক বোন জীবনের বেশিরভাগ অবস্থা মানসিক অবসাদ নিয়ে কাটিয়ে দিয়েছিল। এরপর তাঁর একমাত্র ভাই ৩০ বছর বয়সে এই 'স্প্যানিশ ফ্লু' এর কারণে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা যান। চিত্রশিল্পী, এডওয়ার্ড মঞ্চ তাঁর ডায়েরিতে লিখেছেন, "Illness, insanity and death where the black angels that kept watch over my cradle and accompanied all my life ".অর্থাৎ "অসুস্থতা, মানসিক উন্মাদনা এবং মৃত্যুর কালো অন্ধকারের স্বর্গদূতরা আমার শৈশবাবস্থাকে নজরবন্দি করেছিল এবং আমার সাথে থেকে গিয়েছিল"।

আসুন এবার শিল্পীর মূল ছবি দুটিকে নিয়ে আলোচনা করি: প্রথমে তাঁর প্রথম ছবিটি 'স্পেনীয় ফ্লুতে স্ব-প্রতিকৃতি' ('Self-portrait with the Spanish flu') 
ছবিটিতে, শিল্পী বিচ্ছিন্ন এবং একা নিজের ঘরে একটি উইকার চেয়ারে ভারী অসুস্থ পোশাকে এবং কম্বল জড়িয়ে বসে আছেন। ভারী পোশাকে থাকা সত্ত্বেও স্পষ্টতই তাঁর ভগ্ন শারীরিক অবস্থা বোঝা যাচ্ছে। তাঁর চেহারায় কোন উজ্জ্বলতা নেই, বিবর্ণ, ফ্যাকাশে এবং অনুমান করা হয়েছিল তাঁর জন্ডিস হয়েছিল তবে এ বিষয়ে কোনো ভরসা যোগ্য তথ্য পাওয়া যায়নি। তাঁর চুল হালকা এবং পাতলা দেখাচ্ছিলো এবং এমন পলকহীন চোখে দর্শকের দিকে শিল্পী তাকিয়ে আছেন যেন দর্শককে তিনি তাঁর কষ্টের কথা, অসুবিধার কথা, অসুস্থতার কথা জানান দিচ্ছেন। তাঁর মুখ খোলা বা হা করা হয়তো, রোগের কারণে তাঁর স্বাভাবিক শ্বাস-প্রশ্বাসে অসুবিধা হচ্ছে কিংবা অসুস্থতার কারণে অস্থিরতা বা প্রলাপ বলেছেন। তিনি একটি ঘরে সম্পূর্ণ একা, আইসোলেশনে রয়েছেন যদিও এই নিঃসঙ্গতা তাঁর জীবনে ও ছবির একটি বৈশিষ্ট্য। ভাবতেও অবাক লাগে এত অসুস্থতার মধ্যেও তিনি এই ছবিটি তৈরি করেছিলেন। আসুন এবার ছবিটির বাকি অংশগুলির দিকে একটু চোখ ফেরাই যেমন, দেওয়াল ও তাঁর রঙ, শিল্পী চেয়ারের পাশে বা পেছনে রাখা বিছানার এক অংশ, ঘরটির মেঝে ও ইত্যাদিতে বেশ উজ্জ্বল রঙের ব্যবহার যা কিনা একটি ইতিবাচক অথবা আশাবাদী দিকে তুলে ধরছে আর ওই উজ্জল্যতা শিল্পীর চেহারায় যথেষ্ট পরিমাণে প্রতিফলিত হচ্ছে। মহামারীর উদ্বিগ্ন নিরাশাকে খুব সহজেই ছবির এই নিজস্ব আলো নষ্ট করে দিচ্ছে। তবে এটা বলা খুব কঠিন যে, এই রঙের ব্যবহার শিল্পীর কতটা কল্পনার বা কতটা বাস্তবের সাথে জড়িত। ঠিক একইভাবে ছবিতে ঘরের মেঝেটি যথেষ্ট রঙিন, সম্ভবত এই রং কোনো রঙিন গালিচার।চেয়ার এর পেছনের দিকে সম্ভবত একটি দরজা খোলা অবস্থায় তবে দরজাটি কোন বাইরে যাবার নয় বরং অন্য একটি ঘরের, যেখানে তুলনামূলকভাবে আলো অনেক কম যা কিনা শিল্পীর মনের গভীর অবসাদকে রহস্যজনকভাবে ব্যক্ত করে।
দ্বিতীয় ছবিটির নাম 'স্প্যানিশ ফ্লুর পরে স্ব- প্রতিকৃতি'( 'Self-portrait after the Spanish flu'),নামকরণ থেকে আবারো স্পষ্ট হয়ে যায় শিল্পী সুস্থতার দিকে ক্রমশ এগিয়ে চলেছেন। এই 'স্প্যানিশ ফ্লু' তাঁর শারীরিক যতটা ক্ষতি করার করে দিয়েছে। তাঁর এই দ্বিতীয় ছবিটিতে শিল্পী উঠে দাঁড়িয়েছেন, এই সময়ে তাঁর ছবিতে আর কোন উকার চেয়ার  নেই। ছবিটিতে এমন ভাবে তিনি দাঁড়িয়ে আছেন কিছুটা ঝুঁকে মুখটা এগিয়ে মনে হচ্ছে তিনি কোন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারা পর্যবেক্ষণ করছেন,এই অসুস্থতার মুখে বা চেহারায় কিরূপ প্রভাব ফেলেছে। মজার বিষয় হলো ছবির কম্পোজিশন বা গঠন এমনই যে শিল্পী আয়নায় না তাকিয়ে সরাসরি দর্শকের চেহারায় তাঁর অবস্থার প্রতিফলন দেখতে চাইছেন, তাঁর এমনভাবে ঝুকে দাঁড়ানো স্পষ্ট করছে শারীরিক দুর্বলতা কাটেনি, তাঁর মুখের ভাব এখনো ক্লান্তির আর বিষন্নতায় ভরা চোখ, যার রং গাঢ়, মুখে রয়েছে অনেক ভাঁজ তবে আগের ছবির মত ফ্যাকাশে বা বিবর্ন নয়। উজ্জ্বল রং এর ব্যবহার তাঁর চেহারায় অসুস্থতার অবশিষ্ট অংশগুলিকে একপ্রকার অস্বীকার করে। তাঁর ডুবে যাওয়া ভারী চোখ দুটো এখন স্পষ্ট ও উজ্জ্বল, গাঢ় ও দৃঢ়ভাবে দৃষ্টি সুনিশ্চিত করছে। তাঁর মুখের ঘন দাড়ি ও বড় বড় চুল home Quarantine এবং isolation জীবনকে ইঙ্গিত করছে। তাঁর ঘরটি আগের ছবির মতো উজ্জ্বল আলোয় ভরে গিয়েছে। গালিচার রং এবং টেবিলের বইগুলো স্বাভাবিক অবস্থায় ফিরে আসার সূচনা করে দিচ্ছে। তাঁর পোশাক বদলে ফরমাল পোশাক হয়েছে, হয়তো তিনি তাঁর সুস্থতার ভাবকে পুষ্ট করতেই এই পোশাক কিংবা 
শিল্পীকে নিজের কোন কাজের জন্য বাইরে যেতে হবে।
 


প্রসঙ্গত শিল্পীর 'অভ্যন্তরীণ অশান্তিতে স্বপ্রতিকৃতি'(Self-portrait in inner turmoil) শীর্ষক ১৯২০ সালের একটি ছবিতে নিজেকে নিদ্রাহীন এবং উত্তেজিত দেখায়। তাঁর নিদ্রাহীনতা নিয়ে তিনি নিকট বন্ধুদেরকে অভিযোগ করেছিলেন এবং তাঁর এই অবস্থার জন্য তিনি পূর্বের 'স্প্যানিশ ফ্লু' কে দায়ী করেছিলেন।


 To be continued...

 


 

"Shadow World" Curated by GHOSH at T-93 Art Gallery Kolkata

T-93 Art Gallery in Kolkata is set to host Shadow World, a solo exhibition by acclaimed artist Sabyasachi Mullick, from December 1 to 6, 202...