Monday, July 26, 2021

১৯১৮ সালের 'স্প্যানিশ ফ্লু মহামারী' কবলে বিখ্যাত চিত্রশিল্পী ও তাঁদের শিল্পকলা পর্ব - ১



১৯১৮ সালের 'স্প্যানিশ ফ্লু মহামারী' কবলে বিখ্যাত চিত্রশিল্পী ও তাঁদের শিল্পকলা: 

পর্ব - ১, দীপায়ন ঘোষ

বর্তমান মহামারীতে মানুষ থেকে মানুষের সংক্রমণ, গ্লোবাল ট্রানস্মিশন এবং ব্যাপক প্রাণঘাতের ক্ষেত্রে স্প্যানিশ ফ্লু ১৯১৮ সালের মহামারীর সাথে এক অস্বাভাবিক মিল পাওয়া যায়। ২-৩ বছর সময় কালে (ফেব্রুয়ারি ১৯১৮ - ডিসেম্বর ১৯২০) বিশ্বের প্রায় ৫০০ মিলিয়ন মানুষ এই ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের আক্রান্ত হয়েছিল যা কিনা বিশ্বের মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশ শেষ সময়ের আর প্রাণ হারিয়েছিল বিশ্বজুড়ে প্রায় ৫ কোটি মানুষ। স্প্যানিশ ফ্লু ১৯১৮ ইনফ্লুয়েঞ্জা মহামারী হিসেবেও পরিচিত, এটি 'H1N1' ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের কারণে তৈরি একটি অস্বাভাবিক মারাত্মক ইনফ্লুয়েঞ্জা মহামারী ছিল। দাবি করা হয় ১৯১৮ সালের  ফ্লু মহামারীটি 'স্প্যানিশ ফ্লু' হিসেবে পরিচিতি লাভ করেছিল কারণ সময়টা ছিল প্রথম বিশ্বযুদ্ধের এবং যুদ্ধকালীন সেন্সর গুলি এই অসুস্থতার প্রতিবেদনকে ন্যূনতম করে দিয়েছিল যাতে সৈনিকদের মনোবল বজায় থাকে কিন্তু স্প্যানিশ সংবাদপত্রগুলি তা করেনি এই কারণে পরবর্তী সময়ে একে 'স্প্যানিশ ফ্লু' বলে প্রচার করা হয়।প্রসঙ্গত বলা প্রয়োজন যে অসুস্থতা এবং মৃত্যুর প্রথম পর্যবেক্ষণ গুলি মার্কিন যুক্তরাষ্ট্রের কানসাসে ১৯১৮ সালের মার্চ মাসে এবং তারপরে ফ্রান্সে জার্মানিতে এবং যুক্তরাজ্য এপ্রিল মাসের নথিভূক্ত করা হয়েছিল।

এবার আসি ভারতবর্ষে এই মহামারী কি প্রভাব ছিল 

ভারতবর্ষের ১৯১৮ সালের স্প্যানিশ ফ্লু মহামারী চলাকালীন প্রায় ১২ থেকে ১৩ মিলিয়ন মানুষ মারা গিয়েছিল সেপ্টেম্বর এবং ডিসেম্বর মাসের মধ্যে।



প্রত্যক্ষদর্শীদের মতে ( "There was none to remove the dead bodies and the jackals made a feast") অর্থাৎ মৃতদেহগুলি শনাক্ত কার্য এবং অন্যত্র নিয়ে যাবার জন্য কোন মানুষ ছিল না এবং শেয়ালেরা তা দিয়েই তাদের ভোজ আয়োজন করেছিল। মহামারীর সময় ভারতবর্ষ ১৫০ বছর ধরে ব্রিটিশ উপনিবেশিক শাসনের অধীনে ছিল। ব্রিটিশ উপনিবেশিকদের ভাগ্য সবসময় ভারতীয় জনসাধারণের চেয়ে আলাদা ছিল এবং এই মহামারী তা আরও স্পষ্ট করে তুলেছিল, ফলস্বরূপ ধ্বংসাত্মক এই মহামারী ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্যের জন্য নিয়ে এলো এক প্রবল পরিবর্তন। ১৯১৮ সালের গোড়ার দিকে ভাইরাসটি পুরো আমেরিকান মিডওয়েস্ট জুড়ে ছড়িয়ে পড়ে এবং শেষে আটলান্টিক মহাসাগর পেরিয়ে পূর্বের দেশ গুলির দিকে প্রথম বিশ্বযুদ্ধের সময় নিযুক্ত সৈনিকদের সাথে ইউরোপের ওয়েস্টার্ন ফ্রন্ট এর প্রবেশের সাথে সাথে দুর্বল সৈন্যদের মধ্যে সংক্রমণ ঘটায় এবং যুদ্ধ শেষ হতেই বাণিজ্যিক শিপিং রুট এবং সামরিক পরিবহন উভয়ের মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তে সংক্রমণ ছড়াতে শুরু করে। মে মাসের শেষের দিকে এই ভাইরাসটি আজকের শহর মুম্বাই এ প্রবেশ করে। মহামারীটির প্রথম ঢেউ যখন এলো তখন এটি বিশেষভাবে মারাত্মক ছিল না, সেপ্টেম্বর এর মধ্য থেকে গল্পটি বদলাতে শুরু করে। বাণিজ্যিক ও নগরকেন্দ্রিক শহর অবস্থান হিসেবে মুম্বাই সংক্রমনের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে এবং পরবর্তী সময়ে বাণিজ্যিক কারণে এবং ডাক রুট এর মাধ্যমে ভাইরাসটি সমগ্র উপমহাদেশের ছড়িয়ে পড়ে। (ভারতীয় সংবাদপত্র গুলি জানিয়েছিল প্রতিদিন শ্মশান থেকে দেড়শ থেকে দুইশ মরদেহ পাওয়া যাচ্ছে)। শেষ অব্দি ভারতের উত্তর ও পশ্চিম অঞ্চল গুলির মোট জনসংখ্যার ৪.৫% এবং ৬% শতাংশের মধ্যে মৃত্যুর হার দেখা গিয়েছিল। দক্ষিণ এবং পূর্বে এই সংক্রমণ ও মৃত্যু কিছুটা পরে প্রবেশ করে এখানে ১.৫% - ৩% শতাংশ ছিল মৃত্যুর হার। ডিসেম্বরের পর অবশ্য এই মহামারীর অবস্থার উন্নতি ঘটলেও ভারতীয়দের অবস্থার কোন উন্নতি ঘটেনি ১৯১৯ সালের বসন্তে অমৃতসরে ব্রিটিশদের নিশংসতা এবং এরপরই গান্ধীজীর অসহযোগ আন্দোলন শুরু হয়।ইনফুয়েঞ্জা ব্রিটিশ অন্যায়ের আরো একটি উদাহরণ হয়ে ওঠে যা ভারতীয় জনগণকে তাদের স্বাধীনতা লড়াইয়ে আরও উৎসাহিত করেছিল।








বিশ্বজুড়ে মহামারীতে বিখ্যাত ব্যক্তিত্বরা : 

বিশ্বজুড়ে এই মহামারিতে যে সকল বিখ্যাত ব্যক্তিত্বরা মারা গিয়েছিলেন যেমন - জার্মান পণ্ডিত ম্যাক্স ওয়েবার, অস্ট্রিয়ান চিত্রশিল্পী গুস্তাভ ক্লিমেট, এবং তাঁর ছাত্র চিত্রশিল্পী এগোন শিয়েলে এবং ফ্রেঞ্চ কবি গিলাইম অ্যাপোলিনায়ার (German scholar Max Weber, Austrian painter Gustav Klimet, and his student painter Egon Schille, and French poet Guillaume Apollinaire). আর সংক্রমণ হলে ও প্রাণে বেঁচে গিয়েছিলেন বেশ কিছু বিশিষ্ট নাম যেমন - আমেরিকার প্রেসিডেন্ট উড্রো উইলসন, ফ্রাঙ্কলিন রুজভেল্ট, ব্রিটিশ প্রধানমন্ত্রী লয়েড জর্জ, একজন বিশিষ্ট লেখক এবং শিল্পী যেমন- ফ্র্যাঞ্জ কাফকা এবং জর্জিয়া ওকিপ,কার্টুনিস্ট ওয়ার্ল্ড ডিজনি, চিত্রশিল্পী এডওয়ার্ড মঞ্চ এবং জন সিঙ্গার সার্জেন্ট (US President Woodrow Wilson, Franklin Roosevelt, British Prime Minister Lloyd George, prominent writers and artists such as Franz Kafka and Georgia O'Keefe, cartoonist World Disney, painter Edward Manch and John Singer Sergeant)।

To be continued...









 

Monday, July 12, 2021

শিল্পের অন্যকথারা' পর্ব - ৩ সৌরভ চট্টোপাধ্যায় সমকালীন ভারতীয় চিত্রশিল্পী ফ্রান্স থেকে।





শিল্পের অন্যকথারা' পর্ব - ৩ সৌরভ চট্টোপাধ্যায়

সমকালীন ভারতীয় চিত্রশিল্পী ফ্রান্স থেকে।

১০ টা প্রশ্নের উত্তরে শিল্পী সৌরভ চট্টোপাধ্যায়


১. সমকালীন শিল্পীদের গ্রুপে বা সমষ্টিগত ভাবে শিল্পচর্চায় সুবিধা না অসুবিধা ? 


সৌরভ চট্টোপাধ্যায়


উত্তর  : যে যেরকম ভাবে অভ্যস্ত, আমি তো আমার স্টুডিওতে  একটা বেড়াল ছানা থাকলেও কাজ করতে পারিনা। আবার অনেকে দেখি একটাই স্টুডিওতে ৫ জন কাজ করছে। এটা সম্পূর্ণ একটা মানসিক ব্যাপার। 


২. শিল্পীরা কেন শিল্পের commercial aspect কে ignore করে থাকেন ? অথচ ছবি বিক্রির বিষয়টি কে কোন প্রদর্শনীর সাফল্যের মূল মানদণ্ড হিসেবে দেখে থাকেন ? 


সৌরভ চট্টোপাধ্যায়


উত্তর  : শিল্পীরা বিশেষতঃ একটা শিল্প ভাবনার মধ্যে ডুবে থাকেন, যখন ই Commercial aspect এর কথা ভাবতে হয় তখন সেই শিল্প ভাবনার ছন্দপতন হয়। এই দুটো আলাদা ভাবনা এক সঙ্গে চালিত করা সাধারণত শিল্পীরা পারেনা। সে ক্ষেত্রে একজন কমার্শিয়াল এডভাইজার সাহায্য নিতে হয় এবং সেটা অনেক সময় ব্যায়বহুল হয়ে পরে বা ছবি বিক্রি হলে তার শতাংশ দিয়ে থাকে। আমার জানা নেই যে ছবি বিক্রিকেই শিল্পীরা সাফল্যের মানদণ্ড হিসেবে দেখেন কিনা। বরঞ্চ শিল্প যদি উৎকৃষ্ট মানের এবং অনুপ্রেরণাদায়ক হয় শিল্পীরা তাকেই সফল শিল্প হিসেবে দ্যাখে। তবে একথা ঠিক গ্যালারি যদি দ্যাখে কোনো শিল্পীর শিল্প বিক্রি হচ্ছে তাকে প্রাধান্য দেয়। সব সময় যে বিক্রয় যোগ্য শিল্পই যে উৎকৃষ্ট  বা সফল তার কোনো মানে নেই। ধরা যাক কেও গনেশ এঁকে গাদা গাদা বিক্রি করছে তাহলে কি সেই শিল্পী সাফল্য পেয়েছে ? 


৩. বাংলা শিল্পীরা কেন প্রচারমুখী হন না এবং প্রচার বিমুখ হওয়াটাকে খুব গর্বের বিষয় বলে থাকেন ?


সৌরভ চট্টোপাধ্যায়


উত্তর  : এর নানা রকম কারণ আছে।

( ক ) আধুনিক শিল্পীদের চিত্রকলার সাথে সাথে আরো কিছু তৈরী করতে হয়, যেমন চিত্রকলার বিশ্লেষণ, বৌদ্ধিকতা, মুখোমুখি আলোচনার ক্ষমতা, সারা বিশ্বের আধুনিক শিল্পের গতি প্রকৃতির খবর রাখা এই সব। বাংলার শিল্পীরা এইগুলি করতে অপারগ হয়ে থাকেন বিভিন্ন কারণে তার ফলে একটা হীনমন্যতার জন্ম নেয় এবং নিজে থেকে এগিয়ে প্রচার করতে চান না। 


(খ) অর্থনৈতিক কারণে শিল্পীরা খুব নিম্নমানের মাধ্যমে কাজ করে থাকেন, তাতে মনের আনন্দে অনেক কাজ করা হয় বটে কিন্তু সেগুলি নিয়ে এগোনোর কথা ভাবতে পারেন না। কারণ কোন ভালো জায়গায় দেখতে গেলে শিল্পের মানের সাথে মাধ্যম গুলিও দেখা হয়। 


(গ) একজন সফল শিল্পীর কাজের মধ্যে অবশ্যই জোর থাকে। নিজের কাজে সেই জোরের অভাব সাধারণ শিল্পীরা বোধ করে থাকেন তার ফলে আর এগোতে চান না। 


(ঘ) জীবনের শুরুতে হয়তো দু একবার গ্যালারিতে গিয়ে কাজ দেখানোর চেষ্টা করেছেন এবং গ্যালারি ফিরিয়ে দিয়েছে সেই হীনমন্যতা থেকে প্রচারবিমুখ হয়েপড়েন। 


(ঙ) অনেক সময় নিজের কাজ নিয়ে নিজেই উচ্চধারণা বা superiority complex আছে তাতে ভয় পান কেও যদি তাঁর শিল্পের অবমাননা করেন। এবং উল্টে গর্বিত ভাব দেখান যে তিনি কাউকে পাত্তা দেন না।


৪. বাংলা সফল হওয়া শিল্পীদের ব্যক্তিগত আর্ট গ্যালারি নেই কেন ? 


সৌরভ চট্টোপাধ্যায়


উত্তর  : বাংলার সংস্কৃতির মধ্যে শিল্পকলার কদর এবং রসাস্বাদন হয়নি, বাংলায় শিল্পকলা ব্রাত্য থেকে গেছে। তখনই একটা প্রয়াশ এর সার্থকতা যেখানে একটা মানে আছে। একটা ব্যক্তিগত প্রদর্শশালা বা জাদুঘর যদি খোলা হয় তার দু মাস পরেই অবহেলায় তা পোড়োবাড়িতে পরিণত হবে। তাছাড়া সে সব ব্যায় ভার কে চালাবে ? আর্ট গ্যালারি মানেই কিছু লোকের মাস মাহিনার ব্যবস্থা করা। যেখান থেকে কোনো লাভ হয়না সে সব জিনিস সরকার ও চালায় না। মধ্যবিত্তরা যদি শিল্পের কদর করতো তাহলে এত দুর্দশা হতোনা। ইউরোপে দেখি খুব সাধারণ লোকেরাও ছবি কেনে এবং প্রদর্শনী দেখে, এই চর্চা টা আমাদেরও দরকার। 


৫. ভাড়া নেওয়া আর্ট গ্যালারি গুলিতে শিল্পীরা প্রদর্শনী করলে সেখানে টিকিটের ব্যবস্থা কেন করা হয় না ? 


সৌরভ চট্টোপাধ্যায়


উত্তর  : শিল্পীর গ্যালারি ভাড়া নিয়ে প্রদর্শনী করাটা একটা ইনভেস্টমেন্ট, যেটা ক্রমাগত করতে করতে পরিচিতি বাড়ে, বায়োডেটাও লম্বা হয় এবং ভবিষ্যতে কাজে দেয়। এখানে যে প্রদশনী দেখতে আসছে তার থেকেও যে প্রদর্শনী করছে তার আগ্রহ বেশি। পরিচিতি বাড়ার সাথে সাথে শিল্পীর ছবি বিক্রির সম্ভাবনাও বেড়ে যায় এবং শিল্পীর সেখান থেকেই আর্থিক লাভ হয়। 

তাছাড়া শিল্পকলার মান বেশিরভাগ ক্ষেত্রেই খুব নিম্নমানের হয় তার ফলে মানুষ এমনিতেই দেখতে যায় না, এরপর টিকিটের ব্যবস্থা হলে কেও যাবেনা। ধরা যাক ফ্রান্সিস বেকনের একটা শো চলছে সেখানে মানুষ টিকিট কেটে ঢুকবে, কারণ মানুষ জানে টিকিট কাটার একটা অর্থ আছে।


৬. শিল্পকলার বিষয়ে সাধারণ মানুষ উদাসীন আচরণ করে থাকে কেন?  এর দায় কার ?

 

সৌরভ চট্টোপাধ্যায়


উত্তর  : যেহেতু আমি মধ্যবিত্ত পরিবারে মানুষ তাই এর উত্তরটা খুব সহজ। "যারা কিছু পারেনা তারাই শিল্পী হয়" এটা আর্ট কলেজে ঢোকার সময় শুনতে হয়েছিল এক নিকটাত্মীয়ের কাছে। আমাদের দেশের সাধারণ মানুষের মধ্যে কি করে অর্থ উপার্জন করা যায় এটাই একমাত্র লক্ষ্য। এটাই উত্তরসুরির মধ্যে গেঁথে দেওয়া হয়। বিদ্যালয় গুলিতে শিল্প বিষয়ক কোনো আলোচনা বা ক্লাস নেওয়া হয়না তার ফলে শিল্পের সাথে এক দূরত্ব তৈরী হয় এবং মানুষ উদাসীন হয়ে বলে " আমি তো আর্টের কিছু বুঝিনা " । এর দায় আমাদের শিক্ষা ব্যবস্থা, একটা দেশ তখনই উন্নত দেশ বলা  হয় যেখানে বিজ্ঞান, প্রযুক্তি, অর্থর পাশাপাশি শিল্প সাহিত্যেরও মূল্যায়ন করা হয়। আমাদের দেশে তখনই শিল্পের মূল্যায়ন হবে যখন একজন শিল্পীর আয় একজন ডাক্তার এর সমতুল্য হবে।


৭. শিশুদের শিল্প শিক্ষক হওয়ার জন্য কোন যোগ্যতার মাপকাঠি নেই কেন ? 


সৌরভ চট্টোপাধ্যায়


উত্তর  :  প্রথম কথা হলো একজন প্রশিক্ষিত শিল্পী আর্ট কলেজ থেকে বেরিয়ে সব সময় চেষ্টা করে সাফল্যের মুখ দেখতে, সে অর্থনৈতিক হোক বা পরিচিতি। শিশুদের অভিভাবক প্রশিক্ষণের জন্যে নাম মাত্র মূল্য দিয়ে থাকে, তাও বহুবার আবেদন নিবেদন করতে হয় সেটা পাওয়ার জন্যে। কিসের আশায় একজন যোগ্য শিল্পী এই কাজ করবে ? একমাত্র যদি স্কুল গুলি অধিক মাসহারা দিয়ে যোগ্য শিল্পী বা শিক্ষক নিয়োগ করে তবেই তা সম্ভব হয়। এখানেও সেই মধ্যবিত্ত মানসিকতার পরিচয় পাওয়া যায়, মানুষ একজন অংকের বা বিজ্ঞানের শিক্ষক এর জন্যে যতটা সন্মান দেয় একজন শিল্প শিক্ষক কে দেয়না কারণ তার কাছে শিল্প জিনিষটা অর্থহীন। তার ফলে কোনো রকমে পাড়ার শঙ্কুদা গোছের গলায় সরু নকল সোনার চেন পড়া, ঘাড়ে গলায় পাউডার মাখা কাউকে একটা দিয়েই কাজ চালিয়ে নেয়। 


৮. Professional Artist বলতে কী বোঝায় ?


সৌরভ চট্টোপাধ্যায়


উত্তর  :  প্রশ্নটার মধ্যেই এর উত্তর আছে। যিনি তার নিজের শিল্পকেই profession করে থাকেন।  অর্থাৎ ওনার জীবিকা শিল্প থেকেই উঠে আসে। কারো যদি রুজি রুটির জন্যে অন্য কাজ করে সপ্তাহে একদিন শিল্প করতে হয় সে ক্ষেত্রে তিনি sanday painter হয়ে যাবেন। শিল্প এমনি একটা জিনিস যেটার মধ্যে সবসময় থাকতে হয় তবেই সফল শিল্প করা সম্ভব। প্রশ্নটা যদি হতো prafessonal Artist হতে গেলে কি করা উচিত তাহলে উত্তরটা অন্য রকম হতো। 


৯. আজকের সময় বাংলা তথা ভারতবর্ষের যদি Pablo Picasso, Jackson Pollock , Mark rothko, Willem de kooning, Jean-Michel Basquiat, প্রমূখ বিখ্যাত শিল্পীরা যদি জন্মাতেন তারা কি একই ভাবে সাফল্য পেতেন ?


সৌরভ চট্টোপাধ্যায়


উত্তর  :  ইউরোপের শিল্পীরা যে পরিমান সাফল্যের আলো দেখে তা ভারতবর্ষের শিল্পীরা পায়না। আমাদের দেশের রামকিঙ্কর, সোমনাথ হোড়, গনেশ পাইন এনারা কি কোনো অংশে কম ? কিন্তু এদের কথা কেও জানেনা। বিশ্বে যে দেশগুলি ছড়ি ঘোরায় তাদেরই সফলতার কথা শোনা যায়। না, Pablo Picasso, Jackson Pollock , Mark rothko, Willem de kooning, Jean-Michel Basquiat প্রমূখ বিখ্যাত শিল্পীরা যদি জন্মাতেন ভারতবর্ষে তাহলে তারা একই ভাবে সাফল্য পেতেন না। অন্তত ভারতবর্ষের নাগরিক হয়ে পেতেন না। আজ আনিশ কাপুরের যা খ্যাতি তা ওই আমেরিকাবাসি বলেই সম্ভব। দেশে থেকেও হয়তো সম্ভব যেমন ভাবে রবীন্দ্রনাথ এর জগৎ জোড়া খ্যাতি। নোবেল প্রাইজ না পেলে হয়তো এটা সম্ভব হতোনা। তাও বলবো রবীন্দ্রনাথ এর নাম খুব কম লোকেই বাইরের দেশে শুনেছে এক রীতিমতো সংস্কৃতিবান মানুষ ছাড়া। 


১০. কত শতাংশ বাংলা কিংবা ভারতের শিল্পীরা অভিনব, মৌলিক, সম্পূর্ণ নতুন ধরনের শিল্পকে বোঝার মত ক্ষমতা রাখে ? 


সৌরভ চট্টোপাধ্যায়


উত্তর  :  আমাদের আর্ট কলেজ গুলিতে শিক্ষার মান খুব নিম্নমানের, সম্প্রতি কয়েকজন খোলা মনের শিক্ষক অনেকটা পরিবর্তন এনেছেন কলেজ গুলিতে। এর ফলে শিল্পীদের নিজেদের ই স্বশিক্ষিত হতে হয়। এই মুহূর্তে বলতে পারি সত্যি খুব ভালো কাজ হচ্ছে ভারতে এবং বাংলায়। অনেক নতুন চিন্তা ভাবনা নিয়ে কাজ হচ্ছে। আমি এখন ফ্রান্স এ আছি এবং দেখছিও এরা কোথায় একটা থেমে গেছে। ভালো কাজ এখানে প্রায় চোখেই পড়েনা। সেই তুলনায় আমাদের বাংলায় অসাধারণ সব অভিনব, মৌলিক, সম্পূর্ণ নতুন ধরনের কাজ দেখতে পাচ্ছি।

 

Tuesday, February 9, 2021

নীলাঞ্জন দাস 'PATRON ART AWARD' Winner 2020-2021




 'Patron Art Award 2020-2021' 

সাম্প্রতিক অনলাইনের মাধ্যমে আয়োজিত হল BIG I FOUNDATION SILIGURI & A.M (ART MULTI-DISCIPLINES) KOLKATA এর যৌথ উদ্যোগে 'PATRON ART AWARD 2020-2021' নামক একটি সমকালীন শিল্পকলাচর্চার প্রতিযোগিতা। বাংলার সমকালীন তরুণ শিল্পীদের সহযোগিতা এবং একটি উন্নত মানের প্ল্যাটফর্ম প্রদান করা ছিল এই পুরস্কারের মুখ্য উদ্দেশ্য। এত বড় মাপের অনলাইন প্রতিযোগিতা এর পূর্বে বাংলা থেকে আয়োজিত হয়নি কারণ এই প্রতিযোগিতার বিচারক হিসেবে ছিলেন বাংলার সেরা সেরা জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে স্বনামধন্য চিত্রশিল্পীরা যেমন, যোগেন চৌধুরী, অমিতাভ সেনগুপ্ত, অতিন বসাক, ছত্রপতি দত্ত, আবির কর্মকার, সুকন্যা দাস, মানষ আচার্য, সুদীপ্ত রায়, অয়ন মুখার্জি এবং দীপায়ন ঘোষ।প্রতিযোগিতাটিতে অংশগ্রহণ করার জন্য বিশেষ নিয়ম ছিল কেবলমাত্র বাংলার শিল্পীরা এবং যারা  শিল্পচর্চা করে কোন সরকারি চাকরির সঙ্গে যুক্ত না এমন শিল্পীরা এতে অংশগ্রহণ করতে পারত। আয়োজকরা জানিয়েছেন এই প্রতিযোগিতাটিতে অংশগ্রহণ করার জন্য ১০০ অধিক আবেদন ইমেইলের মাধ্যমে জমা পড়েছিল যেখানে শিল্পীরা তাদের তিনটি শিল্পকর্মের ছবি ও বায়ো-ডাটা পাঠিয়েছিল। ফাউন্ডেশন এর পক্ষ থেকে প্রাথমিক নির্বাচনের পর নির্বাচিত মেইল গুলি বাকি সকল বিচারকদের কাছে পাঠানো হয় এবং প্রত্যেক বিচারক একজনকে ফাইনালিস্ট হিসাবে মনোনীত করেন, প্রতিযোগিতার নিয়ম অনুসারে একজন বিজয়ী হবে এরপর সংখ্যাগরিষ্ঠ ভোট এর দ্বারা চূড়ান্ত নির্ণয় নেওয়া হয়। এই বিচারের পর যাকে বিজয়ী হিসেবে এ বছর পাওয়া গেল সে হলো হাওড়া থেকে নীলাঞ্জন দাস। নীলাঞ্জনের অভিনব ও মৌলিক কাজ সকল বিচারকদের মন জয় করেছিল। আর্থিক সহযোগিতা ছাড়া ও নীলাঞ্জন পাচ্ছে, একটি একক চিত্র প্রদর্শনী A.M (ART MULTI-DISCIPLINES) KOLKATA এর পক্ষ থেকে, এক বছরের চুক্তি BIAFS CONTEMPORARY এর সাথে , একক ইন্টারভিউ 'ছবি Visual Language' Youtube channel এর পক্ষ থেকে। 

Friday, January 29, 2021

The Ever-Unresolved Dialogue between Contradictions by Sabyasachi Mullick


The Ever-Unresolved Dialogue between Contradictions  by Sabyasachi Mullick. 

 

The task of art might be said to make darkness visible. In other words, art pushes us to grasp the aspects of things and events that otherwise go unheard and unseen. And at this very point philosophy finds its place in art, for philosophy too treats the mundane in such a way that often entails a theory too fanciful to our common sense. This is the precise principle which serves as the ideational point of departure of the body of work presented in the ongoing solo exhibition A Second Coming, of the New Delhi and Marseille based French artist Julien Segard, at Experimenter Gallery, Bullyganj Place. 

 Segard’s poignant vision dissects the nature of dichotomies that pass under the names of nature vs. culture, organic vs. inorganic, space vs. matter and so on. Orchestrated to perfection by his bleak monochromatic charcoal and water colour paintings, his installations make us hear the dialogue between the organic and the inorganic. Marked by parsimonious craftsmanship, the installations bring together organic materials like wood, twig, bones, coral and seed in a synthetic harmony with inorganic materials like plastic, metal, plaster and processed ceramic. Following the legacy of Kurt Schwitters and many others, the artist sources almost all his materials from discarded readymade articles. 

 The pieces which call for special mention include Meteor – the collection of various suspended readymade and handmade objects like a constellation, each having a unique dynamic balance compounded with a perpetual twisting motion of its own. The work seems to extend the legacy of Miro and Kandinsky in three-dimensional space. Najafgarh is a sinister geometric assemblage of found wood, ply-board, paper etcetera in enormous scale; the installation consisting of a wriggling wooden form pitted against an intricate geometric shape; the large cluster of chair drawings made on sundry used boards and papers; and of course, the exquisitely balanced three dimensional composition infusing brute materiality into geometric sublimity.         

 Balance, both physical and formal, play no less a crucial role than in the work of Anthony Caro or Alexander Calder. The outcome, in essence is almost an alchemical transformation of the surrounding space. Though austere on the surface, the artful joining of twigs to form serpentine curves that shape the space reminisces the work of Richard Deacon.  

 A sincere observation would not miss the profound yet undercurrent philosophical implication of the pieces. In Segard’s vision, the line of dichotomy between the natural and the urban exists only to be transgressed. The organic takes over the inorganic, just as much as the world of artefacts claims all what is organic. This makes the viewer reformulate the distinction with evershifting perceptions as he moves from one piece to another. But the spirit of addressing this question is rather Hegelian than postmodern. A dialectical process between nature and culture can be felt to operate at the heart of his oeuvre. Each work embodies its own negation in terms of the constituent elements. The two apparent opposites give birth to a synthetic unity which in turn stands against a yet another opposite. Thus, each piece might be viewed as a dynamic contradiction. The process rolls towards an absolute ideal realized at infinity. Although the finite senses of man inevitably stops short of that point, he can only grasp the nature of reality structured in the principles of logic suggested by the paradigm of geometry. I think this explains the ubiquity of geometry as the unifying element of all his compositions. Things fall in place, reality hangs together as a whole in a delicate balance. Hence it’s no surprise balance is something that the artist is fascinated with. 

   ‘Making darkness visible finds’ a literal trajectory as Segard sets out to make sense of the reality that is only known to the world of night. Stripped off the meaning endowed by their use in the daytime, objects and urban structures weave an enchanting yet nightmarish world of their own. A subliminal reality of that world takes shape in the installations.  

 Salvaging defunct, useless and poor articles using physical forces like gravity and pressure the artist brings salvation to the commonplace. In this respect the approach counts close to the late twentieth century Italian artistic movement arte povera. But a long stretch of aesthetic evolution (I have already mentioned some artists above) lurking behind the body of work resists any such categorization. Thus the Hegelian perspective of history shows through once more.  

 It’ll be no exaggeration to say that whoever takes any interest in modern art must visit this exhibition before it closes on 25th of June. After all, one doesn’t get to experience such compelling art everyday.        



"Shadow World" Curated by GHOSH at T-93 Art Gallery Kolkata

T-93 Art Gallery in Kolkata is set to host Shadow World, a solo exhibition by acclaimed artist Sabyasachi Mullick, from December 1 to 6, 202...